সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : নবনিযুক্ত উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : নবনিযুক্ত উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এরপর নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান গাছের চারা রোপণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। কারণ, একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। শুধু গাছ লাগালেই চলবে না, এর যত্নও নিতে হবে- যাতে গাছগুলো বেঁচে থাকে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য এই গাছপালা। এ গাছগুলো বড় হলে ক্যাম্পাসের নির্মল ও মনোরম পরিবেশ আরও দৃষ্টিনন্দন হবে। তিনি ক্যাম্পাসের নিচু জায়গাগুলো দ্রুত উঁচু করা এবং রোপিত গাছের চারার যত্ন নেওয়ার জন্য এস্টেট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ গোলজার হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।