সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রশিক্ষিত শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : উপাচার্য হারুন | চ্যানেল খুলনা

প্রশিক্ষিত শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : উপাচার্য হারুন

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সিইডিপির ১১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মান সম্পন্ন শিক্ষা ছাড়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা তথা টেকসই উন্নয়নও সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষাকে অবশ্যই অনুসন্ধিৎসু, উদ্ভাবনীমূলক ও সৃষ্টিধর্মী হতে হয়। শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব থাকা পূর্বশর্ত। তা না হলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হতে পারে।’

এতে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, অধ্যাপক ড. ফারুক আহমেদ, অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. শারমিন মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪টি বিষয়ে মোট ১৪৮ জন কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়। চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের মূল্যায়নে শীর্ষ স্কোর অর্জনকারী ৮ জন প্রশিক্ষণার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।