সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রশিক্ষণ জ্ঞাণের পরিধি ও কর্মদক্ষতা নবাড়িয়ে দেয় :কুয়েট ভাইস-চ্যান্সেলর | চ্যানেল খুলনা

প্রশিক্ষণ জ্ঞাণের পরিধি ও কর্মদক্ষতা নবাড়িয়ে দেয় :কুয়েট ভাইস-চ্যান্সেলর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ০৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “প্রশিক্ষণ জ্ঞাণের পরিধি ও কর্মদক্ষতা বাড়িয়ে দেয়, বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে সহায়তা করে”। তিঁনি আরো বলেন, “আমাদের প্রত্যেককে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে এবং বিশ^বিদ্যালয়কে সর্বোচ্চ সেবা দিতে হবে”।
অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সময়ানুবর্তিতা এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। আজ প্রথম গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।