সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

প্রশাসনে একটি বিশেষ দলের লোককে পদায়ন করে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে, কারও চাপে মাথা নত করে, প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রতিটি ছোট-বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচন কমিশন প্রদত্ত সব সুযোগ অবাধে সমানভাবে ভোগ করতে পারে। থানার ওসি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ বলেও তিনি অভিযোগ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল ১৭টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিত, এত দিন তারা টিকতে পারত না, সাজানো-বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কোনো কালো হাতের হস্তক্ষেপে যদি এসব খুনি বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপরে আধিপত্যবাদীদের ও দিল্লির আধিপত্যবাদের আঁশে আমাদের হয়তো বসবাস করতে হতে পারে। সেই কারণে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’

এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা ও প্রচেষ্টার প্রতি আস্থা আছে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, ‘একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারদিকে যে সমস্ত উপদেষ্টা আছেন, মাঝে মাঝে কোনো দিকে আপনাকে ঠেলে দিয়ে কোনো একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না।’

গোলাম পরওয়ার বলেন, ‘একমত হয়ে যাওয়া বিষয়গুলো জুলাই চার্টারে অন্তর্ভুক্ত থাকবে, সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণ পিআর পদ্ধতি না মানলে আমরা জামায়াত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।’

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।