সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রবেশপত্র হাতে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ | চ্যানেল খুলনা

প্রবেশপত্র হাতে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। আর এতে ভোগান্তি চরমে উঠেছে।
পরিবহন সংকটে আটকে পড়ায় সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা।

দীর্ঘ প্রায় ৩০ মিনিট ধরে চলতে থাকা এই বিক্ষোভে তাদের সঙ্গে যোগ দেয় রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার্থৗ ও সাধারণ যাত্রীরাও।
এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুইপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
ভর্তীচ্ছু শিক্ষার্থীরা জানান, ভোর বেলায় ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে এসে কোনো গাড়ি পাননি তাঁরা। তাদের মতো অনেকেই মহাসড়কে যানবাহনের অপেক্ষায়। একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে তাঁরা নিজেরাই মহাসড়ক অবরোধ শুরু করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।