সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত আসা প্রবাসীরা ব্যবসা করতে পারবে | চ্যানেল খুলনা

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত আসা প্রবাসীরা ব্যবসা করতে পারবে

প্রবাসীদের কল্যাণে গড়ে তোলা প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্যে ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এখান থেকে ঋণ নিয়ে ফেরত আসা প্রবাসীরা ব্যবসা বাণিজ্য করতে পারবেন।

বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

দেশে প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা বিদেশে যাবেন, তাদের কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আত্মনির্ভরশীল হতে কাজ করছে সরকার। স্বাবলম্বী হওয়ার পথে দেশ। এখন বিদেশি বিনিয়োগ আসছে। তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কাজের আর অভাব হবে না।

প্রবাসীদের দেশে এসে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার। করোনার মধ্যে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আরসিইপিতে যুক্ত হতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।