সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি | চ্যানেল খুলনা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক কুয়েটসহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের তথ্য জানান।

এর আগে, ২০২৪ সালের ৬ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দফায় প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে গত বছরের ফেব্রুয়ারিতে বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি প্রফেসর মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে সরকার আবারও প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিল।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।