সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ রবিবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগ নেতা হাসিব শরীফের সভাপতিত্বে ও অনিক খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হানিফ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজের উপাধ্যক্ষ ড. নাজমুল আহসান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এসএম নুর হাসান জনি,কলেজের শিক্ষকবৃন্দ যথাক্রমে আনোয়ার হোসেন মৃধা,গৌতম চন্দ্র হালদার, আবুল বাশার, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা রওশন আনিজি অন্ত, যুবলীগ নেতা শেখ সিরাজুল ইসলাম রকি, মুহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনিসুর রহমান রোহান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা আপন হোসেন,শিশির হাসিব, সাদিক সিকদার জুবিন, আরাফাত খন্দকার, রাহাত ইসলাম শাওন, স্বপ্নীল মন্ডল, নাঈম, ইমরান, জীবন, তাসফি, রহিম, রাতুল প্রমুখ। কেক কেটে কর্মসূচির শুভ সূচনা করেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর হানিফ মল্লিক। মোনাজাত পরিচালনা করেন কলেজের শিক্ষক কাজী ফারুক আহমেদ। সবশেষে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাহাঙ্গীর আলম

পবিত্র মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে

রমযানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : আবুল কালাম আজাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।