সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যুব সমাজসহ ছাত্রলীগ নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে | চ্যানেল খুলনা

দৌলতপুর দিবা-নৈশ কলেজে সিটি মেয়র

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যুব সমাজসহ ছাত্রলীগ নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকাল ১০টায় নগরীর দৌলতপুর দিবা-নৈশ কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী একচল্লিশ সালের আগেই স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করতে চান। এই কর্মসূচি বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। দেশ গড়ার ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যুব সমাজসহ ছাত্রলীগ নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে। সিটি মেয়র শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যতœশীল হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সিটি মেয়র বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কলেজের অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, কেসিসি’র কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দীন আহম্মেদ প্রিন্স, কলেজ পরিচালনা পর্যদের সভাপতি অধ্যাপক ছাকেয়া বানু ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: সদরুজ্জামান। অন্যান্যের মধ্যে অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, সদস্য সচিব অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা মো: বাচ্চু মোড়ল, শেখ খালিদ আহমেদ, এস এম নূর হাসান জনি, ছাত্রনেতা মো: মামুনুর রহমান, ইব্রাহীম বন্দ, জোবায়ের আহমেদ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।