সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর সাথে খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাৎ : কমিটি গঠনে নির্দেশনা | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর সাথে খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাৎ : কমিটি গঠনে নির্দেশনা

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সোমবার বিকেল ৩ টায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দলীয় সভানেত্রী খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে কমিটি গঠন নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
জেলা সাধারণ সম্পাদক জানান, সভানেত্রী জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সভানেত্রী বলেছেন,
কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি যেন স্থান না পায়। তিনি সৎ ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের
পরামর্শ দিয়েছেন। নেত্রী আরো বলেছেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে যাচাই-বাছাই করে যোগ্য নেতাদের জেলায় নেতৃত্বে আনার
জন্য। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী বলেন, দলের সভানেত্রীকে আমি বলেছি আপনার সকল নির্দেশনা স্বচ্ছতার সাথে পালনের লক্ষ্যে আমি সর্বদা সজাগ থাকবো।
উল্লেখ্য, ২০১৯ সালের বছর ১০ ডিসেম্বর খুলনায় আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এসময়ে মহানগর শাখায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতি ও এমডিএ বাবুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া জেলা শাখায় শেখ হারুনুর রশীদ সভাপতি এবং অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মহানগর বা জেলায় এখনো পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।