সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর জা রওশন আরার ইন্তেকাল | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর জা রওশন আরার ইন্তেকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলা সদরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রওশন আরা ওয়াহেদ রানী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিণী।

এ ছাড়া তিনি উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে অবসরগ্রহণ করেন।

আজ বিকাল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর প্রয়াতের গ্রামের বাড়ি ফতেপুরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।