সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর চরিত্র থেকে বাদ, কারণ জানেন না হিমি | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর চরিত্র থেকে বাদ, কারণ জানেন না হিমি

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় নির্মাণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবনীনির্ভর সিনেমা। এই বায়োপিক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে বায়োপিক মাস্টার’খ্যাত পরিচালক মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে।

অডিশনের পর জান্নাতুল সুমাইয়া হিমিকে শেখ হাসিনার বড় বেলার চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কখন তাকে বাদ দেওয়া হয়েছে, অভিনেত্রী নিজেই জানতে পারেননি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে হিমি লিখছেন, ‘চরিত্র থেকে বাদ পড়ার কারণ, এমনকি চরিত্র থেকে যে বাদ পড়েছি কোনোকিছুই কর্তৃপক্ষ জানানোর প্রয়োজন মনে করেননি। কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করে একজন অভিনেত্রী হিসেবে সামান্যতর সম্মান প্রদর্শন করবেন এতোটুকু আশা ছিল।

১৭ জানুয়ারি দিবাগত রাতে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করে তিনি আরও লেখেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর বঙ্গবন্ধুর বায়োপিক প্রজেক্টের সঙ্গে সংযুক্ত নেই। অডিশন দেওয়ার পরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলাম। এত বড় একটি চরিত্রে অভিনয় করা সকল অভিনেত্রীরই স্বপ্ন। স্বপ্ন যে এক মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে যাবে সেটা অকল্পনীয় ছিল। ’

মনের যাতনা ও অভিমান লুকিয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার জন্য শুভেচ্ছা জানাতে ভুলেননি হিমি। তিনি লিখেছেন, ‘সবশেষে, নতুনভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীরা অসাধারণ অভিনয় করবেন এবং ঐতিহাসিক চরিত্রগুলো রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন- এর জন্য শুভকামনা রইল। ’ হিমির পরিবর্তে এ চরিত্রে কাকে নেওয়া হবে, সেটি এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে জানতে চাইলে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রোডিউসার মোহাম্মদ হোসেন জেমী বলেন, ‘আমি ২০২০ সালের নভেম্বর থেকে এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। তখন থেকে এখন পর্যন্ত আমি হিমির নামটা দেখিনি। তাই তাকে বাদ দেওয়া হয়েছে বলাটা কতটুকু যৌক্তিক হবে, আমি জানি না। এ বিষয়ে আমি কিছু বলতেও পারছি না। যারা শুরু থেকে ছিলেন বিষয়টির সঙ্গে এবং হিমির সঙ্গে যারা কথা বলেছেন তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। ’

এদিকে ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে। এতে অংশ নিতে ১৯ জানুয়ারি চলচ্চিত্রের বেশ কয়েকজন শিল্পী মুম্বাইয়ে যাবেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।