সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রামপালে আ'লীগের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রামপালে আ’লীগের প্রস্তুতি সভা

বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামী (১৩ই নভেম্বর) খুলনায় আগমন উপলক্ষে রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন বার বার নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

প্রস্তুতি সভায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, মো. বজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, তরফদার মাহফুজুল হক টুকু, শেখ মো. মোস্তাফিজুর রহমান সোহেল, তালুকদার সাব্বির আহমেদ, মোসা. সুলতানা পারভীন (ময়না), জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডলসহ উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১৩ ই নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষে রামপাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০ টি বাস দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসভায় যাতে রামপাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যেতে পারে, তার সর্বাত্মক ব্যবস্থা করবে রামপাল উপজেলা আওয়ামী লীগ ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।