সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেল বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেল বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন

অসচ্ছল ক্রীড়াবিদ ও সংগঠকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। শনিবার সেই অর্থের চেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তুলে দেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মোশারফ হোসেন মোল্লার হাতে।
১০ কোটি টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রেখে তার লভ্যাংশ থেকে সহায়তা করা হবে ক্রীড়াবিদ ও সংগঠকদের। এ অর্থ পাওয়ার আগেই ফাউন্ডেশন থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের ভাতা দেয়া শুরু হয়েছে। গত ৯ জুলাই ফাউন্ডেশনের বোর্ড সভায় এক হাজার ১৫০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে বছরব্যাপী ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়।

মাসে দুই হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা দেয়া হবে তাদের। করোনাকালে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের দুস্থ ও অসহায় ক্রীড়াবিদদের তালিকা করে এক হাজার জনকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে থেকে পাওয়া তিন কোটি টাকাও প্রত্যেক জেলার ৪৫ জন করে এবং বিভাগ থেকে ১০ জন করে ক্রীড়া ব্যক্তিদের সাত হাজার টাকা করে দেয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সহায়তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন গড়েন। এরপর থেকে সবসময় অসহায় ক্রীড়াবিদদের পাশে রয়েছে এ সংগঠন।’

আইসিসির হল অব ফেমে ক্যালিস জহির আব্বাস

আইসিসির হল অব ফেমে স্থান পেয়েছেন জ্যাক ক্যালিস, লিসা শালেকার ও জহির আব্বাস। রোববার অনলাইনে এক অনুষ্ঠানে তিন গ্রেটকে এ সম্মান দেয়া হয়। আইসিসির হল অব ফেমে ঠাঁই পাওয়া চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হলেন সাবেক অলরাউন্ডার ক্যালিস। এদিকে ‘এশিয়ার ব্র্যাডম্যান’ খ্যাত সাবেক স্টাইলিশ ব্যাটসম্যান জহির আব্বাস ষষ্ঠ পাকিস্তানি খেলোয়াড় যিনি এ সম্মান পেলেন। আর ২৭তম অসি ক্রিকেটার হিসেবে লিসা জায়গা করে নিলেন হল অব ফেমে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।