সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীকে যে আশ্বাস দিলেন ডা. জাফরুল্লাহ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীকে যে আশ্বাস দিলেন ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা কি একটা শর্তে সবাই এক হতে পারি না। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, তারপর সুশাসন এবং সবার জন্য ন্যায়বিচার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিশ্চিত করতে চাই- সুষ্ঠু নির্বাচনে যদি হেরে যান আপনি যে অত্যাচার চালিয়েছেন- তা চালানো হবে না। আপনি সুষ্ঠু বিচার পাবেন।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের উদ্যোগে ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে এ দোয়া মাহফিলে ৫০ জন সাবেক সামরিক কর্মকর্তা, অন্তত ২৫টি রাজনৈতিক দলের নেতা ও চারজন সাবেক সচিবসহ অন্তত ২০ জন আমলা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারও ছিলেন।

সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এভাবে একটা দেশ চলতে পারে না। তাই সবাইকে একত্রিত হতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম।

আরও বক্তব্য দেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন, সাবেক মন্ত্রী আলমগীর কবির, স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক রাষ্ট্রদূত আসাফউদ্দৌলা, মেজর (অব.) সারোয়ার, রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, মেজর জেনারেল (অব.) এহতাশামুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসিম, লে. কর্নেল (অব.) হান্নান মৃধা, লে. কর্নেল (অব.) ডা. আকরাম, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, লে. কর্নেল (অব.) রাশিদ উন নবী, মেজর (অব.) আতিক, মেজর (অব.) ইমরান, মেজর (অব.) হানিফ, হেফাজত ইসলামীর সাংগঠনিক সম্পাদক জাকারিয়া নোমানসহ ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতারা।

দোয়া মাহফিলে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ১৩টি বছর আমরা সংগ্রাম করে টিকেছিলাম ২০২১ সালের জন্য। এই বছর আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার- এই তিনটি যদি বাস্তবায়িত হয়। তাহলে এই দেশ সোনার বাংলা হবে। আমরা তার জন্য চেষ্টা করতে চাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।