সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা মমতার | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা মমতার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শ্রদ্ধেয়া শেখ হাসিনা জি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদায় পালিত হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরে বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।

পরিশেষে তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।