সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতিশোধ ছাড়া আর কিছুই ভাবছে না ইরান | চ্যানেল খুলনা

প্রতিশোধ ছাড়া আর কিছুই ভাবছে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক-সোলাইমানি হত্যার প্রতিশোধ ছাড়া এখন আর কিছুই ভাবছে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ কথা বলা হয়েছে। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে সোলাইমানিসহ তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গাড়ি বহরে ড্রোন হামলা চালায় মার্কিনবাহিনী। এতে নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধাবস্থা বিরাজ করছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে।

এমন পরিস্থিতিতে রবিবার (৫ জানুয়ারি) খামেনির কার্যালয় থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সোলাইমানির মতো একজন সামরিক কর্মকর্তার বদলা সামরিকভাবেই নেমে ইরান। মিসাইল ছুড়ে সোলাইমানিকে হত্যার জবাব দেওয়া হবে। আর সে হামলা মুখ বুজে সহ্য করতে হবে যুক্তরাষ্ট্রকে। ওই বার্তায় আরও বলা হয়েছে, ইরানের প্রতিটি মানুষ সোলাইমানি হত্যার প্রতিশোধ চায়। অনেক দেশ শান্তিপূর্ণ মীমাংসার কথা বলছে। কিন্তু ইরান ভাবছে প্রতিশোধের কথা। শিগগিরইর হামলা চালানো হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।