সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : বকুল | চ্যানেল খুলনা

প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : বকুল

সা¤প্রদায়িক স¤প্রীতি, সহাবস্থান আর পারস্পরিক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে খুলনার মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রীশ্রী শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষে মানুষে হৃদয়ের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রীশ্রী শীতলা মন্দির কমিটি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রকিবুল ইসলাম বকুল মন্দিরে পৌঁছালে হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশ চিরকালই সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু এই রাষ্ট্র আমাদের সবার। এখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা এমন এক আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভেদাভেদ থাকবে না। দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের আধুনিক বাংলাদেশে সকল ধর্মের মানুষ পরম নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন এবং কেউ কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না।

গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ্বরপাশা কালীবাড়ি পূজা ও মন্দির কমিটির সভাপতি প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এবং ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সত্যনন্দন দত্ত। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হিন্দু স¤প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে ১২নং ওয়ার্ডের খালিশপুর প্রভাতী মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম বকুল।
একই দিন বিকেলে খালিশপুর থানা বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ সাদী, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবুসহ থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যেখানে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।