সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশ্যে ব্যর্থতা স্বীকার, কী বার্তা দিচ্ছেন কিম? | চ্যানেল খুলনা

প্রকাশ্যে ব্যর্থতা স্বীকার, কী বার্তা দিচ্ছেন কিম?

উত্তর কারীয় নেতা কিম জং উন কংগ্রেসে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অর্থনৈতিক ব্যর্থতা স্বীকার করেছেন।

পার্টি কংগ্রেসে ২০১৬ সালে গৃহীত পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় ব্যর্থতার জন্য এই ভুল স্বীকার করেন কিম।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর আমাদের দেশের জন্য সবচেয়ে খারাপ ছিল। কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর ফলে আমাদের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে বিলম্ব হবে। এটা খুবই উদ্বেগের বিষয়।’ খবর এএফপি ও রয়টার্সের।

এর আগের কোনো কংগ্রেসে কোনো একনায়কই ভুল স্বীকার করেননি। তাই কিম দেশবাসীকে কী বার্তা দিতে যাচ্ছেন বা তার নীতিতে কোনো পরিবর্তন আসছে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে পর্যবেক্ষকদের মধ্যে।

একনায়কের দেশ উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ রাজনৈতিক সম্মেলনে পাঁচ হাজারের বেশি কর্মী উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার থেকে উত্তর কোরিয়ায় শুরু হয়েছে শাসক দলের অষ্টম কংগ্রেস। প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয় এই কংগ্রেস।

এই কংগ্রেসের দিকে বিশ্বের অনেক পর্যবেক্ষকের নজর ছিল। কারণ এতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।

তাছাড়া এমন সময় এই কংগ্রেস হচ্ছে যখন মাত্র দুই সপ্তাহ পর নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।

কংগ্রেসে কিম বলেন, এটা খুবই কষ্টদায়ক শিক্ষা এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। অবশ্য বেশ কিছু ক্ষেত্রে সাফল্যও দাবি করেছেন কিম। তার পরও অর্থনৈতিক লক্ষ্যপূরণে ব্যর্থতা বেশ পীড়া দিচ্ছে তাকে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।