সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু কূটনীতিতে গতি সঞ্চার করবে: শেখ হাসিনা | চ্যানেল খুলনা

প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু কূটনীতিতে গতি সঞ্চার করবে: শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে প্রত্যাবর্তন জলবায়ু কূটনীতিতে নতুন গতির সঞ্চার করবে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৯ এপ্রিল) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা বিশেষ জলবায়ু দূত জন কেরি।

এ সময় আলাপকালে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে গৃহীত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী মত দেন এই প্রত্যাবর্তন বিশ্বে জলবায়ু কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

এর আগে বাংলাদেশ সফরে আসা বিশেষ জলবায়ু দূত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রীকে আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য নিমন্ত্রণ পৌঁছে দেন। এ বিষয়ে ছবিসহ টুইট করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন “জলবায়ূ পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর কথা শুনতে হবে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু শীর্ষ সম্মেলনে নিমন্ত্রণ জানানো হয়েছে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।