সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‘পৃথিবীকে বদলাতে হলে প্রতিটি জাতিকে দায়িত্ব নিতে হবে’ | চ্যানেল খুলনা

‘পৃথিবীকে বদলাতে হলে প্রতিটি জাতিকে দায়িত্ব নিতে হবে’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পৃথিবীকে বদলাতে হলে প্রতিটি জাতিকে দায়িত্ব নিতে হবে এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে স্বপ্ন দেখার ক্ষমতার ওপর ভিত্তি করে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গঠনে সহায়ক হবে।”

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ২ দিনব্যাপী ১৫তম ‘সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের ‘সোশ্যাল বিজনেস ডে’র প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনুদান নয়, দরকার টেকসই সামাজিক উদ্যোগ উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবাসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা রয়েছে। এসব দূর করে একটি মানবিক, টেকসই ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে সামাজিক ব্যবসাই সবচেয়ে কার্যকর পথ।”

প্রধান উপদেষ্টা বলেন, “সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলনের দিন। বিগত সরকারের আপত্তির কারণে এই দিবস পালন করা যেত না। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো এটি উদ্‌যাপিত হলো।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “স্বপ্ন না দেখলে পরিবর্তন সম্ভব নয়। বিষণ্ন নয়, আমরা চাই একটি সুন্দর ও মানবিক বিশ্ব। নতুন সভ্যতা গড়ার সেই সাহস ও শক্তি আমাদের আছে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রধান উপদেষ্টা আরও সংবাদ

একটি চিহ্নিত মহল গুজব ছড়িয়ে ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

মুক্তবাণিজ্য চুক্তি: ভারত করেছে, বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।