সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় রিয়া আহির, বিক্ষোভকারীদের মুক্তির দাবি | চ্যানেল খুলনা

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় রিয়া আহির, বিক্ষোভকারীদের মুক্তির দাবি

ভারতে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনের নতুন আলোচিত মুখ হয়ে উঠেছেন ২৭ বছর বয়সী রিয়া আহির। বুধবার মুম্বাইয়ের দাদার এলাকার শিবাজি পার্কে আটক শিক্ষার্থীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে তিনি আলোচনায় আসেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে বিক্ষোভরত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া ভ্যানের সামনে দাঁড়িয়ে রিয়া পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না জানতে চান। পরে তাঁর প্রতিবাদের মুখে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ বলে দাবি করা হয়েছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি অন্যায় দেখেও চুপ থাকতে পারেননি। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, ‘নিজের ভুল স্বীকার করুন এবং পদত্যাগ করুন।’

রিয়া আহির অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি ‘রিয়াসাত’ নামে একটি পোশাক ব্র্যান্ড পরিচালনা করেন। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব থাকায় তিনি আগে থেকেই পরিচিত ছিলেন। এবার শিক্ষার্থী আন্দোলনে তাঁর সাহসী অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।