সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশ ট্রেনিং সেন্টারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | চ্যানেল খুলনা

পুলিশ ট্রেনিং সেন্টারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

খানজাহান আলী থানাধীন বাদামতলায় অবস্থিত খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তৃতা করেন সেন্টারের এডিশনাল ডিআইজি (রিসার্চ অ্যান্ড এনালাইসিস) এস এম মাসুদ,  পুলিশ সুপার (প্রশাসন), সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ আবু সাঈদ, এসআই মোঃ ফেরদৌসুর রহমান, পুলিশ সদস্য নুসরাত জাহান লিনা, অফিস সহকারি দীপ্তি কণা রায়, টিআরসি আলাউদ্দিন ও তানভীর ইসলাম রানা। অনুষ্ঠানের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন আহত জুলাই যোদ্ধা শেখ ওয়াকিল আহমেদ ও মারুফ বিল্লাহ।

এর আগে সকাল সকাল ৯ টায়  ট্রেনিং সেন্টারের সামনে ‘শ্রদ্ধা চিরন্তন’ স্মৃতিস্তম্ভে কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।