সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব | চ্যানেল খুলনা

পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আবারো তলব করেছেন হাইকোর্ট। তার সঙ্গে আরো ১২৮ জনকে তলব করা হয়েছে।

আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টার মধ্যে পি কে হালদারকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (৭ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর করা এক আবেদনে হাইকোর্ট আদেশ দিয়েছেন। হাইকোর্ট গত ১৬ মার্চ এ আদেশ দিলেও বুধবার (৭ এপ্রিল) এ আদেশের কপি পাওয়া গেছে।

ইন্টারন্যাশনাল লিজিং-এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এতথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাদেরকে তলব করা হয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।