সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পিরোজপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাবে এসে শেষ হয়।
পরে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ এর আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার।বিশেষ অতিথি হিেেসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সভাপতি মো: আবু সাঈদ সহ যুবলীগের নেতৃবৃন্দ। পরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৪৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।