সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭ ) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক খান (২৭) জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে। এ তথ্য নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত হাসান খান জানান, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুক খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা। পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের দিকনির্দেশনায় পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অভিযানে গ্রেপ্তার ওমর ফারুক খানের নামে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।