সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে এসডিএস ডিবেট ক্লাবের উদ্বোধন | চ্যানেল খুলনা

পিরোজপুরে এসডিএস ডিবেট ক্লাবের উদ্বোধন

পিরোজপুর মঠবাড়ীয়া সাপলেজা ইউনিয়নের সাপলেজা মডেল হাইস্কুলে ‘সাপলেজা মডেল হাইস্কুল ডিবেটিং সোসাইটি (এসডিএস)’ নামে ডিবেট ক্লাবের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেবুয়ারি) বেলা ১১ টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুর রাসেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন সাপলেজা মডেল হাইস্কুল ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আরফিন। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক গোলাম রব্বানি লিটন, তারিকুল ইসলাম, রতন গরামি ও মাকসুদুর রহমান সহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এ আয়ােজনের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। অতিথিরা ডিবেটের কার্যকারীতা সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং এমন কার্যক্রমের চলমান রাখার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, সাপলেজা মডেল হাইস্কুল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু হয় ২০২৫ সালের ১ জানুয়ারী থেকে। সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান মিল্টনের তত্ত্বাবধানে ও মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে ছয় সদস্য ডিবেটিং সোসাইটির গঠনতন্ত্র প্রস্তুত করে ‘ভাবুন, বলুন এবং নেতৃত্ব দিন’ স্লোগানকে সামনে নিয়ে সাপলেজা মডেল হাইস্কুল ডিবেটিং সোসাইটির পথচলা শুরু হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।