সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী | চ্যানেল খুলনা

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে শুভ বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব (বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান) উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শান্তি চুক্তির অনেক বিষয় এখনো বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নেবেন— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শান্তি চুক্তি আলোচনার বিষয়। আমরা সবে ক্ষমতায় এসেছি, আপনারা দেখতে পাবেন। আমি মনে করি অবশ্যই আপনারা ভালো উত্তর পাবেন, একটু ধৈর্য ধরুন, সবে তো এক-দেড় মাস হলো। আর আপনারা শুভ বার্তা পাবেন, আমি এটুকু বলতে পারি।

পার্বত্য এলাকায় প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এগুলো নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা থাকবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আমার মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারি। এসময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।