সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে। পুলিশ আজ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে।

নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং নিহত মনিরুজ্জামানের স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্বামী মনিরুজ্জামান নিজ স্ত্রী রেহেনা খাতুনকে গলাচিপে হত্যা করে বাড়ির পাশে মাঠে ফেলে রাখে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

বেনাপোল পোর্ট থানার সাব-ইন্সপেক্টর রাশেদ আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।