সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা খুবিকে এগিয়ে নিতে চাই : উপাচার্য | চ্যানেল খুলনা

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা খুবিকে এগিয়ে নিতে চাই : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনডৌমেন্ট ফান্ডে ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা প্রদান করা হয়। সোমবার (১৫ জুলাই) বেলা ১.৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান এবং আরডিসিইউ-এর গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এ চেক হস্তান্তর করেন।

এসময় উপাচার্য বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। আরডিসিইউ-এর এই সহযোগীতা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় বিশেষ করে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে আরও জোরালো ভূমিকা রাখবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রফেসর ড. রুমানা আসাদ, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমউদ্দিন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।