সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পারফিউমের সুগন্ধ দীর্ঘ সময় ধরে রাখবেন যেভাবে | চ্যানেল খুলনা

পারফিউমের সুগন্ধ দীর্ঘ সময় ধরে রাখবেন যেভাবে

পারফিউম বা বডি স্প্রে আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। পারফিউম ব্যবহারের কিছুক্ষণ পরই সুগন্ধ আর থাকে না। সুগন্ধি ব্যবহার করার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেসব জায়গায় সুগন্ধি ব্যবহার করলে অনেকক্ষণ ধরে প্রিয় সুঘ্রাণ ঘিরে রাখবে আপনাকে।

পারফিউম ব্যবহারের পরও দীর্ঘ সময় সুঘ্রাণ ধরে রাখার কৌশল নিয়ে প্রতিবেদন করেছে ডেইলি মেইল। সেই আলোকে এ বিষয়ে বিস্তারিত দেওয়া হলো।

* গোসলের ঠিক পর পরই পারফিউম বা ব়ডি স্প্রে ব্যবহার করবেন। এতে করে সুঘ্রাণ দীর্ঘ সময় থাকে।

* চিবুকের নিচে গলার দুপাশে পারফিউম ব্যবহার করুন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে। এ ছাড়া বুকের দুপাশেও বডি স্প্রে করুন।

* কবজি ও কনুইয়ে পারফিউম ব্যবহারের ভালো জায়গা। কারণ দেহের এই জায়গাগুলোর উষ্ণতা অন্যান্য স্থানের চেয়ে বেশি।

*পারফিউম ব্যবহারের আগে হাতের কব্জি বা ত্বকে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ আটকে থাকে দীর্ঘক্ষণ।

* পারফিউম ব্যবহারের পর ময়শ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ স্থায়ী হয়। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার ওপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

* শরীরের পালস পয়েন্টগুলো হচ্ছে পারফিউম দেওয়ার জন্য আদর্শ জায়গা। কব্জি, কনুই ছাড়াও হাঁটুর পেছনে, পায়ের গোড়ালি, নাভির কাছে, কানের পেছনে পারফিউম লাগালে সেই ঘ্রাণ স্থায়ী হয় বেশ কিছুটা সময়।

* দিনেরবেলায় তুলনামূলক ভারী সুগন্ধি ব্যবহার করুন। কারণ দিনের বেলায় অনেকটা সময় ধরে সুগন্ধির প্রয়োজন। রাতের বেলায় হালকা সুগন্ধি লাগান।

*কাপড়ের ওপরে নয়, বরং শরীরের পালস পয়েন্টগুলোতে পারফিউম ব্যবহার করুন। কাপড়ের ওপরে পারফিউম ব্যবহারে অনেক সময় দাগ বসে যাওয়ারও আশঙ্কা থাকে।

*পারফিউম দেওয়ার সময় বোতল শরীর থেকে ৫-৭ ইঞ্চি দূরত্ব বজায় রাখুন।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।