সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ, আইজিপিকে চিঠি | চ্যানেল খুলনা

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ, আইজিপিকে চিঠি

সারা দেশে জ্বালানি সংকট ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এ অবস্থায় পাম্পে পৃথক লাইনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক আইজিপি বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন, মামলা তদন্ত, ভিআইপি নিরাপত্তা ও জরুরি অভিযানসহ পুলিশ সদস্যরা চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করে থাকেন। এসব কাজে তাদের দ্রুত চলাচল জরুরি হলেও বর্তমানে ফিলিং স্টেশনে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এতে আরও বলা হয়, এতে সময় নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিযান, তদন্ত ও দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে দেরি হচ্ছে।

চিঠিতে অভিযোগ করা হয়, লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি ও আইনগত জটিলতার মুখেও পড়তে হচ্ছে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি সব জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলে পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনগণের সেবাও আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

দুর্নীতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাই অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

রক্তাক্ত জুলাই: পুলিশের গুলিতে সন্তান হারা পুলিশ বাবার জবানবন্দি

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।