সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরণ তুর্কি বিমানের | চ্যানেল খুলনা

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরণ তুর্কি বিমানের

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরণ করেছে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান। রোববার ইস্তানবুল থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটিতে এ ঘটনা ঘটে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরই পাখির একটি ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বিমানটি ইস্তানবুল বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

তুর্কি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জানিয়েছে, বি-৭৭৭-এফ মডেলের কার্গো বিমানটি ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের সময় উড্ডয়ন করে। পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পরে বিমানটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়।

এতে আরও বলা হয়, বিমানটি আধাঘণ্টা ওড়ার পরে মারমারা সাগরে পৌঁছলে ভারী বস্তুর সঙ্গে ধাক্কা লাগায় আতাতুর্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।