সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাকিস্তানে ১ ডিমের দাম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার | চ্যানেল খুলনা

পাকিস্তানে ১ ডিমের দাম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার

মহামারি করোনা ভাইরাস সংকটের মধ্যেই মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল পাকিস্তান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশছোঁয়া।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, দেশটিতে একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে। পাকিস্তানে এক ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে ৩৫০ রুপি।
শীত মৌসুমের কারণে পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও।

পাকিস্তানে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপি। আর আদার দাম এক হাজার রুপি ও গম প্রতিকেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে। এ প্রতিবেদন ডেইলি হান্টের।

দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ইমরান সরকার।

এখন পাকিস্তানে জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।