সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত | চ্যানেল খুলনা

পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে তালেবানের হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন। শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। তিনি আরও বলেন, হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।

ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে তালেবান তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এ হামলা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।