সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮ | চ্যানেল খুলনা

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি অভিযানে আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) প্রদেশটি খারান ও মাসতুং জেলায় অভিযান দুটি চালানো হয় বলে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়; খবর ডনের।

এক বিবৃতিতি পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বলেছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ‘ফিতনা আল হিন্দুস্তান’কে নির্মূল করতে ২৫ ও ২৬ জুন ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান দুটি চালানো হয়।

পাকিস্তান রাষ্ট্র বেলুচিস্তান-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেত্রে প্রতিবেশী ভারতের কথিত ভূমিকার কথা তুলে ধরতে ‘ফিতনা আল হিন্দুস্তান’ অভিধা ব্যবহার করে।

বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের খারান জেলায় একদল বিচ্ছিন্নতাবাদীর চলাচলের খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়, এতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়।

২৬ জুন একই প্রদেশের মাসতুং জেলায় আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘এত আত্মঘাতী বোমা হামলাকারীর সম্ভাব্য উপস্থিতির’ বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে এক আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন নিহত হয়।

এসব অভিযান চলাকালে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত মোটরসাইকলসহ অস্ত্রশস্ত্র, গোলাগুলি ও ঘরে তৈরি বোমা উদ্ধার করা হয়।

ওই দুই জেলায় সম্ভাব্য বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি মদতপুষ্ট ‘সন্ত্রাসী কার্যক্রমের’ বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ৯ জুন বেলুচিস্তানের বাসিমা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলার সময় পাকিস্তানের এক সেনা নিহত হয়েছিল। ওই অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবানন যুদ্ধেও লাগাম

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।