সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাকিস্তানি হ্যাকারদের কব্জায় নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক | চ্যানেল খুলনা

পাকিস্তানি হ্যাকারদের কব্জায় নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক

অনলাইন ডেস্কঃনৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পাকিস্তান থেকে তার আইডি হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ জুলাই সর্বশেষ ফেসবুকে পোস্ট দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন নৌ প্রতিমন্ত্রী। ওই পোস্টে তিনি একটি রিট পিটিশন সিগনেচারের অপশন শেয়ার করেন। এর কয়েক ঘণ্টা পর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকাররা কব্জায় নেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিয়ে পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টা পর আমার অ্যাকাউন্টটি হ্যাকড হয়। শুধু অ্যাকাউন্ট নয়, আমার নামে ভেরিফায়েড ফেসবুক পেজটিও এখন হ্যাকারদের কবলে।

তিনি আরও বলেন, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান থেকে হ্যাকড হয়েছে আমার আইডিটি।নৌ প্রতিমন্ত্রী তার হ্যাকড ফেসবুক আইডি থেকে লেখা যেকোনো স্ট্যাটাস এবং ম্যাসেজের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয়ের কাজে এই মূহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরীর বর্তমান আইডিতে ঢুকে দেখা যাচ্ছে, ইতিমধ্যে অ্যাকাউন্টটির নাম এবং প্রোফাইল পিকচারটি পরিবর্তন করা হয়েছে। নুর চৌধুরীকে নিয়ে লেখা তার সর্বশেষ পোস্টটিও আর দেখা যাচ্ছে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।