সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছা সোলাদানায় বঙ্গবন্ধু ইকো পার্কের স্থান পরিদর্শন করেন ইউএনও খালিদ | চ্যানেল খুলনা

পাইকগাছা সোলাদানায় বঙ্গবন্ধু ইকো পার্কের স্থান পরিদর্শন করেন ইউএনও খালিদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অত্র এলাকায় বঙ্গবন্ধু কিংবা বঙ্গবন্ধু পরিবারের নামে পার্ক নির্মাণের দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অত্র উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া পচন মৌজায় বঙ্গবন্ধু পরিবারের নামে একটি ইকোপার্ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছেন এমনটি জানিয়েছেন ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী।
তিনি বলেন, ভ্যাকটমারি বাজার সংলগ্ন শিবসা নদীর ধারে ডিসি মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী পার্কটি নির্মাণ হতে পারে। যার অংশ হিসেবে পার্কের সম্ভবতা যাচাইয়ের লক্ষে সোমবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে নির্ধারিত স্থান পরিদর্শন করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বৈরী আবহাওয়ার মধ্যে নৌ-পথে নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সার্ভেয়ার কওসার আহম্মেদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।