সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছায় পানিতে ডুবে আব্দুর রহমান নামের এক বছর বয়সের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

মৃত শিশু আব্দুর রহমান দেবদুয়ার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বরকত সানার ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আব্দুর রহমান বসতবাড়ীতে খেলা করছিল। এসময় সে সকলের অগোচরে বাড়ির পিছনে ঘেরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে তার মা রূপালী বেগম ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ জনসহ আহত ৪

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।