সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: মুজিব শতবর্ষ উপলক্ষে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ব্যাংক মিলনায়তনে শাখা ব্যবস্থাপক ও এসএভিপি মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ম্যানেজার অপারেশন মোঃ আবু জাফর। প্রিন্সিপাল অফিসার আক্তারুজ্জামান ফারুকী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, সিনিয়র ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার ইয়াসিন আরাফাত, প্রকল্প সদস্য নাদিরা বেগম, পার্বতি মন্ডল, রাবেয়া বেগম, ডলি বেগম ও শামিমা ইয়াসমিন। অনুষ্ঠানে মুজিব শতবর্ষে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে সাড়ে ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।