সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত | চ্যানেল খুলনা

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক স্বপন বিশ্বাস কে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধায় বাড়ীর পার্শ্ববর্তী বাজারে চা খেতে যান। সেখান থেকে আসার সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বাড়ীর পার্শ্ববর্তী সরদার বাড়ীর সামনে ওয়াপদার রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে দ্রুত সোলাদানা বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন।

এ সময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।দ্রুত বিষয়টি উদঘাটন করে স্বপন বিশ্বাসের হত্যাকারীকে সনাক্ত করে আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।