সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পশ্চিম সীমান্তে ক্ষেপণাস্ত্র নিয়ে যাচ্ছে ইরান | চ্যানেল খুলনা

পশ্চিম সীমান্তে ক্ষেপণাস্ত্র নিয়ে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃশীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর শোকে স্তব্ধ হয়ে ছিল ইরান। এ কারণে বার বার প্রতিশোধের হুঁশিয়ারি দিলেও গত কয়েকদিন তেহরানের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে এখন শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। একই সঙ্গে দেশটিতে সামরিক ব্যস্ততাও চোখে পড়েছে। ফলে ধারণা করা হচ্ছে, দ্রুতই হামলার প্রতিশোধ নেবে ইরান। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্রের ব্যাটারি ইরানের পশ্চিম সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার এই তৎপরতা চোখে পড়ে।

ইরানের এই তৎপরতার খবর প্রকাশের পর বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়োজিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানো হবে। এমনকি ইসরায়েলের ওপরও হামলা চালানো হতে পারে। যদিও এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি ইরানি কর্মকর্তারা। সোলাইমানি নিহত হওয়ার পর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কোথায় পাল্টা হামলা চালানো হবে তা নিশ্চিত করেনি ইরান। দেশটি চাচ্ছে, পাল্টা হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিস্মিত করতে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।