সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন | চ্যানেল খুলনা

পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা।

এ ব্যাপারে মমতা বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’

তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।