সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ টিজারে মুগ্ধ প্রিয়াঙ্কা | চ্যানেল খুলনা

পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ টিজারে মুগ্ধ প্রিয়াঙ্কা

প্রকাশ্যে এলো পরিণীতি চোপড়া অভিনীত আগামী সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’র টিজার। আর তাতে মুগ্ধতা প্রকাশ করলেন তার বোন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

পরিণীতির সর্বশেষ সিনেমা ছিল ২০১৯’র ‘জবরিয়া জোড়ি’। তারপর ২০২০ সালে করোনাকালে আর কোন সিনেমার দেখা মেলেনি তার। নতুন বছরের শুরুতেই তার নতুন সিনেমার এক ঝলক বেশ সাড়া ফেলেছে।

বুধবার (১৩ জানুয়ারি) সামাজিকমাধ্যম টুইটারে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’র টিজার শেয়ার করেন সিনেমাটির মূল অভিনেত্রী পরিণীতি চোপড়া। টিজারে বোনের অভিনয় দেখে দারুণ খুশি প্রিয়াঙ্কা চোপড়া। টিজারটি রিটুইট করে ‘দেশি গার্ল’ ক্যাপশনে লেখেন, ‘মেয়েটির জন্য আমি গর্বিত। আরও দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’

এদিকে প্রিয়াঙ্কার প্রশংসায় খুশি পরিণীতিও। তিনি উত্তরে লেখেন, ‘মিমি দিদির অনুমোদন পেয়ে গিয়েছি। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব। ’

পাউলো হকিন্স রচিত ২০১৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর আগে হলিউডেও এই গল্পে সিনেমা নির্মিত হয়েছিল। সেখানে অভিনয় করেছিলেন এমিলি ব্লান্ট। এবার বলিউডে নির্মিত হলো সিনেমাটি।

রিভু দাশগুপ্ত পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহরি, অবিনাশ তিওয়ারি ও টোটা রায় চৌধুরী।

আগামী ২৬ ফেব্রুয়ারি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।