সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী | চ্যানেল খুলনা

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে রক্ত ঝরাল স্ত্রী। ঘটনার পর আহত অবস্থায় রায়হানকে (২৮) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রেমের সম্পর্কের পর দুই বছর আগে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচরের কুলসুম আক্তারের সঙ্গে বিয়ে হয় ফরিদপুরের দয়ারামপুরের মো. রায়হানের। বিয়ের কিছুদিন পরে কুলসুম অন্য একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ লেগে আসছে।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর থেকে রায়হানকে শ্বশুরবাড়ি ডেকে আনে স্ত্রী কুলসুম। পরে রাতের খাবার খেয়ে দুজনে একত্রে ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে রায়হানের পুরুষাঙ্গ কেটে আহত করে কুলসুম। এতে হঠাৎ রায়হানের ঘুম ভেঙে গেলে চিৎকার চেচামেচি শুরু হয়।

আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান লেলিন বলেন, ভোরে রায়হান নামে এক যুবক হাসপাতালে আহত অবস্থায় আসে।তার গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাটা দেখতে পেয়ে হাসপাতালে ভর্তির পরে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।