সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা | চ্যানেল খুলনা

পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পয়লা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নজরুল স্কয়ার (ডিসি হিল) ও সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক বসিয়ে ডাইভারশন দেওয়া হবে। ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।পুলিশ জানায়, পয়লা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রামে প্রতি বছর পয়লা বৈশাখ ঘিরে ডিসি হিল ও সিআরবি এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।