সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে তালার ছেলে নেপালের | চ্যানেল খুলনা

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে তালার ছেলে নেপালের

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে নেপাল বিশ্বাস (২২) নামের এক যুবকের। সে সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের উদয় বিশ্বাসের ছেলে। শনিবার (৬ মে) ভোরে নদীতে তার লাশ পাওয়া যায়। নেপাল বিশ্বাসের মৃত্যুতে নলতা জেলে পল্লীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, কয়েকদিন আগে নেপাল বিশ্বাস তার স্বজনদের সাথে পদ্ম নদীতে মাছ ধরার জন্য যায়। গত বৃহস্পতিবার (৪ মে) বিকাল থেকে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে নিখোঁজ হয় সে। এ ব্যাপরে বাঘা থানায় একটা জিডি করা হয়েছিল। শনিবার ভোরে নদীতে তার লাশ ভেসে ওঠে। তবে তাকে হত্যা করা হয়েছে, না পানিতে ডুবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশ বলেছে, কিভাবে নেপাল বিশ^াসের মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্ত শেষে জানা যাবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।