সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পদ্মাসেতুর জন্য প্রধানমন্ত্রীকে কুয়েতের রাষ্ট্রদূতের অভিনন্দন | চ্যানেল খুলনা

পদ্মাসেতুর জন্য প্রধানমন্ত্রীকে কুয়েতের রাষ্ট্রদূতের অভিনন্দন

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। পদ্মা সেতু উদ্বোধনে বাংলাদেশের সকল মানুষ আনন্দিত হবেন বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বেও ভূয়শী প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি তাকে রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, জমি ও ঘর প্রদান করা, যাতে প্রত্যেক নাগরিকের নিজস্ব ঘর থাকে। কুয়েত সরকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত বরেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ থেকে কুয়েতে আরো দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে কুয়েতের প্রতি তাঁর সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।