সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী | চ্যানেল খুলনা

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

এবার পদত্যাগ করলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বুধবার ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।

সাজ্জাত আলী ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

২০২৪ সালের ২১ নভেম্বর তিনি ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন। এদিকে গতকাল ১৫তম বিসিএসের কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর আসে।

তবে পুলিশের বিভিন্ন সূত্র বলছে, আগামী নভেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও নতুন সরকার ক্ষমতায় আসা এবং তার চেয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

ঈদের দিন ‘পঙ্গু হাসপাতালে’ মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উপচেপড়া ভিড়

আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বিমানের সাবেক এমডি সাফিকুরের ৫ দিন, স্ত্রীর ৭ দিনের রিমান্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।