সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রয়োগ ও বাস্তবায়নে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রয়োগ ও বাস্তবায়নে মতবিনিময় সভা

‌চ্যানেল খুলনা ডেস্কঃ ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রয়োগ ও বাস্তবায়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ
আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।
সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, পরিবেশবান্ধব পাটপণ্যের বহুমুখি ব্যবহার নিশ্চিতের মাধ্যমে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। ভোক্তার চাহিদা যাচাই করে যুগোপযোগী ও আধুনিক পাটপণ্য উৎপাদন করা প্রয়োজন। একইসাথে কৃষক যাতে উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পান সেদিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয় যে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া, পোল্ট্রিফিড ও ফিসফিড এই ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সভায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি পলিথিন উৎপাদন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান অংশগ্রহণকারীরা। সভায় সহকারী কমিশনার মোঃ জাকির হোসেন, শারমিন জাহান লুনা, খুলনা পাট অধিদপ্তরের সহাকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, মুখ্য পরিদর্শক রাধেশ্যাম
নাথ, সরজিত সরকার, বিজেএমসির প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।